ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলে নেমে কুমিরের পেটে শিশু

বাগেরহাটের খানজাহান আলী (র.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে ফাতেমা নামের সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার রাত আটটার দিকে মায়ের সঙ্গে দিঘির ঘাটে যাওয়ার পরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শিশুটি ঘাটের সিঁড়িতে পা রাখামাত্রই পানির নিচ থেকে একটি কুমির উঠে এসে তাকে কামড়ে ধরে টেনে নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানান, শিশুটি বাঁচাও বলে একবার চিৎকার দিয়ে হাত তোলার সুযোগ পেলেও মুহূর্তের মধ্যেই কুমির তাকে পানির গভীরে ডুবিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার অভিযানে নামেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দেন। রাত ১২টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। এর আগেও গত এপ্রিলে একই দিঘির কুমির একটি কুকুরকে আক্রমণ করেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলে নেমে কুমিরের পেটে শিশু

আপডেট সময় : ০৩:৫২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬