ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জে সংঘর্ষ ও ভাঙচুর: আহত ২০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘাঘরকান্দা-ব্যাপারীপাড়া গ্রামে এই সহিংসতার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারি চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে স্থানীয় মাদকবিরোধী কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে অন্য গ্রামের লোকজন এসে তাদের ছিনিয়ে নিতে হামলা চালায়। এ সময় কার্যালয় ও বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

গোপালগঞ্জে সংঘর্ষ ও ভাঙচুর: আহত ২০

আপডেট সময় : ০২:৫০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬