ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর দুমড়ে-মুচড়ে আহত ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেভেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ট্রাক্টর চালক আব্দুল কাইয়ুম টিটু গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে ভাড়াউড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর থেকে ওই ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যানকে পাওয়া যায়নি এবং তার কক্ষ তালাবদ্ধ ছিল। স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অবহেলার কারণেই ব্যারিয়ার না নামানোয় এই বড় দুর্ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর দায়িত্ব অবহেলার দায়ে ওই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শ্রীমঙ্গলে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর দুমড়ে-মুচড়ে আহত ১

আপডেট সময় : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬