কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে সরাসরি রংপুরগামী মেইল বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকালে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এই বিক্ষোভে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস সার্ভিস বন্ধ করে দেওয়ায় সাধারণ যাত্রী, রোগী এবং ঈদফেরত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। মালিক সমিতির হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন এবং অবিলম্বে সার্ভিস চালুর দাবি জানান। এদিকে, পরিবহন মালিক সমিতির দাবি, ব্যবসায়িক লোকসানের কারণে রংপুরের মালিকরা এই রুটে বাস চালাতে অনাগ্রহী। তবে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 






















