ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে চাঙ্গা অর্থনীতি

বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ছে। সদ্য সমাপ্ত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৪ শতাংশ বেশি। এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে মোট ৩ হাজার ২৭৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯.০৯ শতাংশ বেশি। হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি, ব্যাংকিং সেবার উন্নয়ন এবং সরকারের প্রণোদনা সুবিধার কারণে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন। অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে তা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে চাঙ্গা অর্থনীতি

আপডেট সময় : ০৭:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬