ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনায় স্বজনহারা মান্দার সেই পরিবারগুলো

নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের বাতাস এখন ভারী হয়ে আছে স্বজন হারানোর কান্নায়। গত ২৫ মে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, তাতে প্রাণ হারান ১৫ জন। এর মধ্যে কেবল এই গ্রাম থেকেই আটজন তরুণ অকালে ঝরে গেছেন। ঈদের আগে বাড়ি ফেরার পথে ঘটা এই বিয়োগান্তক ঘটনায় পুরো এলাকা এখনো শোকের সাগরে ভাসছে।

নিহতদের পরিবারের আর্তনাদ থামছে না। সোহাগ নামে এক তরুণের মা শরিফা বেগম জানান, তার ছেলে সংসারের হাল ধরতে নোয়াখালীতে ছোটখাটো ব্যবসা করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। শুধু সোহাগ নয়, তার মতো আরও সাতজন তরুণের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার ভাষা নেই গ্রামের মানুষের। ঈদের আনন্দের পরিবর্তে এই গ্রামে এখন চলছে কেবল শোকের মাতম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সড়ক দুর্ঘটনায় স্বজনহারা মান্দার সেই পরিবারগুলো

আপডেট সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬