পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুরে কুয়াকাটার মেরিনড্রাইভ সড়কের মাঝিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুরের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুরা মিলে লেম্বুরবনের দিকে যাওয়ার সময় পথচারী এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টারের নাম 























