চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা দুজনেই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। ঘটনাটি ঘটে রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ি ঘাট এলাকায়।
নিহত দুজন হলো- উপজেলার সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাফি (১৪) এবং কামাল উদ্দিনের ছেলে জুবায়ের (১৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, চার চাচাতো ভাইয়ের সঙ্গে সাফি ও জুবায়ের পাগলা নদীতে গোসল করতে গিয়েছিল। তারা সবার আগে নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। নদী থেকে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাফি রানিহাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল, অন্যদিকে জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
রিপোর্টারের নাম 





















