ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, প্রতিকূল আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বিকেল ৪টা ৫০ মিনিট থেকে এই পথে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করে বিকেল সাড়ে ৪টার পর দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং তীব্র ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর পৌনে এক ঘণ্টা পর বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌপথে ১৫টি ফেরি চলাচল করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৬:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬