ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

কোরবানির চামড়া অবিক্রিত, সাতক্ষীরায় পুঁতে ফেলা বা ফেলে দেওয়ার ঘটনা

পবিত্র ঈদুল আজহায় কোরবানির দেওয়া পশুর চামড়া বিক্রি না হওয়ায় সাতক্ষীরা জেলার মানুষ, মৌসুমি ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চরম বিপাকে পড়েছে। চামড়া বিক্রি করতে না পেরে লোকসান এড়াতে এবং দুর্গন্ধ থেকে বাঁচতে জেলার বিভিন্ন স্থানে চামড়া মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে।

জেলা সদরসহ শ্যামনগর, তালা ও কলারোয়ার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে সংগৃহীত চামড়া বিক্রি না হওয়ায় উপকূলীয় প্রেসক্লাবের সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার, তালা উপজেলা সদর এবং কলারোয়ার বিভিন্ন মোড়ে চামড়ার স্তূপ জমেছে। ক্রেতা না থাকায় অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া রাস্তায় ফেলে রেখে চলে গেছেন।

অনেক কোরবানিরদাতা ক্ষোভ প্রকাশ করে জানান, কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে তারা তা পুকুরে ফেলে দিয়েছেন বা মাটিতে পুঁতে ফেলেছেন। সরকার নির্ধারিত দাম বাজারে প্রতিফলিত হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। ছাগলের চামড়া তো বিনামূল্যেও কেউ নিতে চাইছে না।

প্রতি বছর কোরবানির চামড়া বিক্রির অর্থ দিয়ে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের লেখাপড়ার একটি বড় অংশ নির্বাহ করা হয়। কিন্তু এবার চামড়ার বাজারে ধস নামায় জেলার শত শত মাদ্রাসা ও এতিমখানা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। দুর্গন্ধ ছড়ানোর ভয়ে অনেক প্রতিষ্ঠান তাদের চামড়া মাটিতে পুঁতে ফেলতে বাধ্য হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইভি বিপ্লবের পথে বাংলাদেশ: বাঘ ইকো মোটরসের নতুন আশা

কোরবানির চামড়া অবিক্রিত, সাতক্ষীরায় পুঁতে ফেলা বা ফেলে দেওয়ার ঘটনা

আপডেট সময় : ০৩:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬