ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের আনন্দ ম্লান: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চার বছর বয়সী দুই শিশু। দিনাজপুরের ঘোড়াঘাটে এই ঘটনায় শিশুদের দুই মা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা। আহত দুলালী বেগম ও ফরিদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে একটানা বৃষ্টির কারণে মহাসড়কে দৃশ্যমানতা খুবই কম ছিল। এর মধ্যেই দ্রুতগতিতে চলছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। গোবিন্দগঞ্জ থেকে ভাদুরিয়া যাওয়ার পথে কানাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় সিএনজিটি। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের আনন্দ ম্লান: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬