ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন: সকল ক্রু উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমটি মেঘনা ট্রেডার নামের একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন নেভানোর জন্য কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্ত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এছাড়া বিসিজি বেস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং দুটি অগ্নিনির্বাপণ দলও মোতায়েন করা হয়।

পূর্ব জোন কোস্ট গার্ডের মিডিয়া কন্ট্রোল রুম এই তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন: সকল ক্রু উদ্ধার

আপডেট সময় : ০১:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬