ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত পল্লী বিদ্যুৎ, দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎহীন গ্রাহকেরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশজুড়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়া, খুঁটি হেলে যাওয়া, লাইনের তার ছিঁড়ে যাওয়া এবং বিভিন্ন উপকেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে দেশের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে, অনেক স্থানে দিনভর কিংবা রাত পর্যন্ত বিদ্যুৎ ছিল না।

বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঝড়ের ব্যাপকতার কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে মেরামতের কাজ শুরু করতেই বেশ সময় লেগে যায়। দেশের বিভিন্ন অঞ্চলে এখনও মেরামতের কাজ চলছে।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর। এছাড়াও শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চট্টগ্রামেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

কুমিল্লার চারটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতেও ঝড়ে একাধিক লাইনে ত্রুটি দেখা দেওয়ায় অনেক গ্রাহক ৮-৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলেন। শরীয়তপুর ও মাদারীপুরের পরিস্থিতিও একই রকম ছিল।

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর, ঝিনাইদহ ও বাগেরহাট এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পাশাপাশি অনেক খুঁটিও হেলে পড়েছে। বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠির প্রায় পুরো এলাকাই প্রায় সারাদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত পল্লী বিদ্যুৎ, দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎহীন গ্রাহকেরা

আপডেট সময় : ০৩:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬