ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কালবৈশাখীর কবলে পড়ে নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলেরা ও নৌ পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার সকালে নিখোঁজ আরেক জেলের লাশও উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় মোট তিন নিখোঁজ জেলের সকলেরই লাশ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সরকারের দেওয়া ভিজিএফের চাল নিয়ে আট জন জেলে একটি ইঞ্জিনচালিত নৌকায় আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা পাঁচ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নুর ইসলাম জমাদ্দার, তার ছেলে ইব্রাহিম জমাদ্দার এবং একই গ্রামের হারুন বিশ্বাস নিখোঁজ হন।

নৌকাডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। মঙ্গলবার সকালে পুরাতন হিজলা এলাকা থেকে হারুন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়। বুধবার ভোরে মেহেন্দীগঞ্জের ভাসানচর এলাকায় দুটি লাশ ভাসতে দেখে জেলেরা নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। স্বজনেরা লাশ দুটি নুর ইসলাম জমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জমাদ্দার বলে শনাক্ত করেন।

হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, ‘আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে তিন জেলে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার একজনের লাশ পাওয়া গেছে। আজ সকালে নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কালবৈশাখীর কবলে পড়ে নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি

আপডেট সময় : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬