ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপনের তাগিদে ঘরে ফেরার শেষ মুহূর্তের ভিড়ে অনেক যাত্রীই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ভ্রমণ করছেন। সরকারি নিষেধাজ্ঞা এবং বারবার সতর্কতা সত্ত্বেও ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরতে দেখা গেছে অসংখ্য মানুষকে।
বুধবার (২৭ মে) টঙ্গী রেলওয়ে স্টেশনে গিয়ে এই চিত্র দেখা গেছে। উত্তরবঙ্গগামী ট্রেনের সামনের অংশে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। প্ল্যাটফর্মও ছিল লোকে লোকারণ্য, সবাই বাড়ি ফেরার তাগিদে ব্যস্ত।
স্টেশনে দেখা যায়, উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনের ছাদে অসংখ্য যাত্রী বসে আছেন। কেউ দরজার মুখে, কেউবা বগির সংযোগস্থলে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন। যাত্রীরা বলছেন, টিকিট সংকট এবং অতিরিক্ত ভিড়ের কারণে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে এভাবে বাড়ি ফিরতে হচ্ছে তাদের।
রিপোর্টারের নাম 

























