ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের আগে ঘরমুখো মানুষের ঢল, তবুও সন্তোষজনক ঈদযাত্রা: সেতুমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়েছেন লক্ষ লক্ষ মানুষ। এখনও অনেকে বাড়ির পথে রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও সামগ্রিকভাবে ঈদযাত্রা সন্তোষজনকভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহনও নির্বিঘ্নে চলছে।

বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের মন্ত্রী বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছেন, যা একটি বড় ধরনের ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। তবে সরকার সড়ক, রেল ও নৌপথে সমন্বিতভাবে কাজ করছে যাতে যাত্রীদের ভোগান্তি ন্যূনতম রাখা যায়।

মন্ত্রী জানান, বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিবহন পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় বা অন্য কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, বেশিরভাগ যাত্রী নির্ধারিত ভাড়ায়ই গন্তব্যে পৌঁছাতে পারছেন।

যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানজট প্রসঙ্গে তিনি বলেন, সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশের কারণে কিছুটা ধীরগতি সৃষ্টি হচ্ছে। তবে এটি বড় কোনো সমস্যা নয়, বরং ঈদের সময় বাড়তি চাপের কারণে এমন পরিস্থিতি স্বাভাবিক।

রেলপথে ঈদযাত্রা আরও মসৃণ করতে অতিরিক্ত ৫১টি কোচ সংযোজন করা হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ রুটের কয়েকটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ যুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের আগে ঘরমুখো মানুষের ঢল, তবুও সন্তোষজনক ঈদযাত্রা: সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬