ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রূপপুরে রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু, ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মরত এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ‘গ্রিন সিটি’ আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮ তলার ৮৪ নম্বর ইউনিটের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল (৪২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রোজেনারগোঅ্যাটম কোম্পানিতে কেমিক্যাল ওয়াটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীরা তাকে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রূপপুরে রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু, ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬