ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কৃষিজমি নষ্ট করে প্রতিষ্ঠান নির্মাণ নয়: মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বলেছেন, বাংলাদেশে কৃষিজমি কমে আসা দেশের জন্য উদ্বেগজনক। তাই কোনো প্রতিষ্ঠান নির্মাণে প্রয়োজনের অতিরিক্ত কৃষিজমি নষ্ট করা হবে না। তিনি জানান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ, ইপিজেডসহ নতুন উন্নয়ন প্রকল্পগুলোতে কৃষিজমি বাঁচিয়ে সরকারি খালি জমি অধিগ্রহণের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।

বুধবার (২৭ মে) ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য স্থান পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। সদর উপজেলার জামালপুর, গড়েয়া, নারগুন ইউনিয়নের বিভিন্ন স্থান এবং ভাতারমারি ইক্ষু খামারের ১০০ একর জমি প্রস্তাবনার ব্যাপারে তিনি প্রাথমিক মতামত দেন। মন্ত্রী বলেন, যতটা সম্ভব কৃষির ক্ষতি না করে উপর দিকে (ভার্টিক্যালি) প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে আধুনিক বিশ্বের দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। তিনি আরও জানান, সরকারের উন্নয়নমূলক কাজে কোনো অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তিনি নিজে কেবল মতামত দিতে পারেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ ভিন্ন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের স্থান পরিদর্শন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

কৃষিজমি নষ্ট করে প্রতিষ্ঠান নির্মাণ নয়: মন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬