ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদযাত্রায় তীব্র যানজটে আটকা এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং দুটি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের শিকার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতে ইসলামীর আমির এই সংসদ সদস্য নির্ধারিত সময়ে এলাকায় পৌঁছাতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তার পোস্টে তিনি মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন।

এক পোস্টে তিনি জানান, গরিব, অসহায় ও দুস্থ মানুষের ঈদ সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকা বিতরণ এবং টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত মামুনের পরিবার ও চরবাগডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি মঙ্গলবার রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন। কিন্তু বুধবার বেলা ১১টা ২৫ মিনিটেও তিনি টাঙ্গাইলের যানজটে আটকে ছিলেন।

এমপি বুলবুল আরও লেখেন, ইতিমধ্যে ১০০০ জনকে এক হাজার টাকা করে তালিকা অনুযায়ী সকাল ১০টা এবং ১১টায় দুটি ভিন্ন স্থানে তার উপস্থিতিতে বিতরণ করার কথা ছিল, যা যানজটের কারণে সম্ভব হয়নি। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি যোগাযোগমন্ত্রীর ঈদযাত্রায় স্বস্তির ঘোষণার বিপরীতে বাস্তব চিত্রের ভিন্নতা তুলে ধরে বলেন, যানজটের কারণে মানুষের দুঃসহ ভোগান্তি তিনি নিজে উপলব্ধি করছেন। ১২ ঘণ্টায় তিনি ঢাকা থেকে মাত্র টাঙ্গাইল পৌঁছাতে পেরেছেন এবং এই দীর্ঘ যাত্রায় রাস্তায় কোথাও ট্রাফিক বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদযাত্রায় তীব্র যানজটে আটকা এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ

আপডেট সময় : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬