ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদের আগে টাঙ্গাইলে তীব্র যানজট, উত্তরবঙ্গগামী যাত্রীদের চরম দুর্ভোগ

টাঙ্গাইলের মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিবারের মতো এবারও ঈদে উত্তরবঙ্গগামী মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। হাজার হাজার যানবাহন সড়কে আটকে থাকায় যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, যমুনা সেতুমুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেক যাত্রী রাতে রওনা দিয়েও সকাল পর্যন্ত সেতু পার হতে পারেননি। আজ বুধবার (২৭ মে) ভোরে রওনা দেওয়া অনেক যানবাহন সকাল ১১টা বাজলেও মির্জাপুর অতিক্রম করতে পারেনি। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রীদের, বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

যাত্রীরা অভিযোগ করেছেন, সড়কে কোনো শৃঙ্খলা নেই। প্রতিবছর এমন দুর্ভোগ পোহাতে হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। শুধু বাস নয়, ট্রাক ও পিকআপেও গাদাগাদি করে মানুষ ঢাকা ছাড়ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় জমি চাষের সময় বজ্রপাতে তরুণ কৃষকের মৃত্যু

ঈদের আগে টাঙ্গাইলে তীব্র যানজট, উত্তরবঙ্গগামী যাত্রীদের চরম দুর্ভোগ

আপডেট সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬