ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদের আগে চন্দ্রায় দীর্ঘ যানজট, শত শত গাড়ি আটকে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামে ফেরা মানুষেরা এবারও ভোগান্তির শিকার হচ্ছেন। গাজীপুরের চন্দ্রা মোড় পার হওয়ার পর থেকে উত্তরাঞ্চলগামী শত শত গাড়ি দীর্ঘ যানজটে আটকা পড়েছে। বুধবার (৯ এপ্রিল) ভোর থেকে এই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। মহাসড়কে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী গাড়িগুলো আটকে আছে। ফজরের নামাজের পর যাত্রা শুরু করা গাড়িগুলো চন্দ্রা পার হতে দীর্ঘ সময় নিচ্ছে।

রাজশাহীগামী বাস ‘রাজকীয় পরিবহন’-এর চালক জানিয়েছেন, ‘গাড়ি চলছে একেবারে ধীরগতিতে। কোথাও কোথাও ১০-১৫ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গাজীপুরের রাস্তায়ও জ্যাম ছিল। আজানের পর গাড়ি ছেড়ে প্রায় ২ ঘণ্টা পর চন্দ্রা পার হতে পেরেছি।’

রাজশাহীগামী যাত্রী কানিজ ফাতিমা বলেন, ‘ঈদের আগের দিন যানজট কম হওয়ার আশায় রওনা দিয়েছিলাম। কিন্তু রাস্তায় সেই যানজটের মধ্যে পড়তে হলো। এখন কখন গন্তব্যে পৌঁছাবো, তা আল্লাহই ভালো জানেন।’ সরেজমিনে দেখা যায়, চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় শত শত গাড়ি দাঁড়িয়ে আছে। ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন যে যেভাবে পারছে, সেভাবে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় জমি চাষের সময় বজ্রপাতে তরুণ কৃষকের মৃত্যু

ঈদের আগে চন্দ্রায় দীর্ঘ যানজট, শত শত গাড়ি আটকে

আপডেট সময় : ০৮:১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬