রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু সরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন দিয়াবাড়ি পশুর হাট এবার বিপুল সংখ্যক পশু নিয়ে জমে উঠেছে। তবে, হাটের নির্ধারিত সীমানার বাইরে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় যানজটের সৃষ্টি হচ্ছিল।
পরে ডিএমপির উত্তরা বিভাগ মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হাটের ইজারাদারকে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 

























