ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কালবৈশাখী ও বৃষ্টিতে ঢাকা অচল, উপড়ে পড়ল গাছ

রাজধানীতে মঙ্গলবার দুপুরের পর শুরু হওয়া ঝড়ো হাওয়া ও একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হয় এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

ঝড়ের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি বড় গাছ উপড়ে পড়ে। এর ফলে সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও, বায়তুল মোকাররম এলাকা এবং কাজীপাড়ার মেট্রোরেল স্টেশনের নিচে কিছু স্থানে স্থায়ী জলাবদ্ধতা দেখা গেছে। বৃষ্টির পর অনেক এলাকায় পানি নেমে গেলেও নিম্নাঞ্চলগুলোতে জলবদ্ধতা ছিল চোখে পড়ার মতো।

বৃষ্টির কারণে রাজধানীর সড়কগুলোতে গাড়ির গতি কমে যায় এবং কোথাও কোথাও যানজট ও জলাবদ্ধতা মিলে পরিস্থিতি আরও জটিল করে তোলে। একই সময়ে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ এবং গরুর হাটে যাওয়া ক্রেতাদের কাদা ও পানিতে ভেজা সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকাল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা ছিল। পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন প্রান্তে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে, কিছু এলাকায় ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কালবৈশাখী ও বৃষ্টিতে ঢাকা অচল, উপড়ে পড়ল গাছ

আপডেট সময় : ০৫:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬