মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তবে দুপুর সাড়ে ১২টার দিকে আকস্মিক ঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে মাওয়া টোল প্লাজা এলাকায় কিছু সময়ের জন্য যানবাহনের চাপ কমে যায়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পদ্মা সেতুতে যান চলাচল ও টোল আদায় কার্যক্রম বন্ধ হয়নি।
সেতু কর্তৃপক্ষ মাইকে বারবার ঘোষণা দিয়ে ঝোড়ো হাওয়ার বিষয়ে যানবাহন চালকদের সতর্ক করেছে এবং দুর্ঘটনা এড়াতে সবাইকে ধীরগতিতে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানিয়েছে। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়লেও সেতুতে যান চলাচল ও টোল আদায় কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 





















