ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ, এটিএম বুথেও মিলছে না টাকা, গ্রাহকদের চরম ভোগান্তি

ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীতে ব্যাংক থেকে টাকা উত্তোলনে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। নগদ অর্থের সংকট, সীমিত লেনদেন এবং এটিএম বুথে টাকা না থাকায় জেলার বিভিন্ন এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই বিভিন্ন এটিএম বুথের সামনে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে, কিন্তু বেশিরভাগ মানুষই ‘টাকা নেই’ এই বার্তা নিয়ে হতাশ হয়ে ফিরছেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এক্সিম ব্যাংকের বিভিন্ন শাখার বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ সবচেয়ে বেশি। ব্যাংক কর্তৃপক্ষ কারিগরি সমস্যার কথা বললেও, গ্রাহকদের অভিযোগ, কোরবানির পশু কেনা বা অসুস্থ স্বজনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে না পেরে তারা দুশ্চিন্তায় পড়েছেন।

ফেনী শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন জানান, তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ ফেনী শাখা থেকে কোরবানির গরু কেনার জন্য ৫ লাখ টাকা তুলতে গিয়ে কয়েক দিন ধরে ঘুরছেন। মহিপাল এলাকার ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফেনী শাখায় চাহিদামতো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন। সোনাগাজীর চরচান্দিয়া এলাকার প্রবাসী পরিবারের সদস্য রুবেল হোসেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সোনাগাজী শাখা থেকে বিদেশ থেকে পাঠানো সঞ্চয়ের টাকা তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন। একইভাবে, ফেনী শহরের রামপুর এলাকার রাশেদা আক্তার ইউনিয়ন ব্যাংকের ফেনী শাখায় এবং দাগনভূঞার ইয়াকুবপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল আফসার গ্লোবাল ইসলামী ব্যাংকের দাগনভূঞা শাখা থেকে প্রয়োজনীয় টাকা তুলতে না পারার অভিযোগ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ, এটিএম বুথেও মিলছে না টাকা, গ্রাহকদের চরম ভোগান্তি

আপডেট সময় : ০৩:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬