ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু, আহত ২

ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় একটি কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন যুবক আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা তিনজন যুবক নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আহত বাকি দুইজনকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু, আহত ২

আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬