ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বিকেল পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবার (২৬ মে) বিকেল ৪টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর এবং টাঙ্গাইল জেলার কিছু অংশে দুপুর ২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়াও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, চাঁদপুর এবং কুমিল্লার কিছু এলাকায় বিকেল ৪টার মধ্যে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা এবং লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

দেশের বিভিন্ন অঞ্চলে বিকেল পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ০১:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬