ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

একদিনে ৫৩ হাজার গাড়ি পার, যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

ঈদযাত্রার ব্যস্ততম সময়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে রেকর্ড সংখ্যক ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে আদায় হয়েছে তিন কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। মঙ্গলবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে যাওয়া ৩২ হাজার ১৮৬টি যানবাহন থেকে এক কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৪০ টাকা এবং ঢাকার দিকে আসা ২১ হাজার ৬০টি যানবাহন থেকে এক কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭০ টাকা টোল আদায় হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোটরসাইকেলের জন্য চারটি আলাদা বুথসহ মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন। যানজট এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে।

তবে, অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীরা, বিশেষ করে বাস ও ট্রাকে থাকা নারী, শিশু এবং বৃদ্ধরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

একদিনে ৫৩ হাজার গাড়ি পার, যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

আপডেট সময় : ১২:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬