গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার নিশ্চিত করেছেন যে, ময়মনসিংহের সদরের দাপুনিয়া গ্রাম থেকে আসা ৬ মাস বয়সী এক ছেলে শিশু গত ১৯ মে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। এছাড়া, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থেকে আসা ১০ মাস বয়সী আরেকটি ছেলে শিশু গত ২০ মে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উভয় শিশুই হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং বর্তমানে মোট ৬২ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























