ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যান চলাচল করছে। সোমবার গভীর রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত পরিস্থিতি একই রকম লক্ষ্য করা গেছে।

এই দীর্ঘ যানজটের কারণে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে বাস ও ট্রাকে থাকা নারী, শিশু এবং বৃদ্ধরা অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ গণপরিবহনে আটকে থেকে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। পাবনাগামী যাত্রী মোতালেব মিয়া জানান, ভোরবেলা বাস না পেয়ে ট্রাকে উঠেও প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে গন্তব্যে পৌঁছাতে। টাঙ্গাইলের ঘারিন্দা থেকে থেমে থেমে যানজট শুরু হয়েছে বলে জানান তিনি। নারী যাত্রী নিলুফা বেগম বলেন, বাসে আসন ফাঁকা না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকে যেতে বাধ্য হচ্ছেন, কিন্তু সেখানেও যানজটে আটকে থাকতে হচ্ছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, রাতের বৃষ্টি এবং ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহনের চাপের কারণেই মহাসড়কে কিছুটা জটলার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ১০:০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬