সুনামগঞ্জ শহরের বালুর মাঠ এলাকায় কোরবানির পশুর হাটের পাশাপাশি গড়ে উঠেছে ঘাসের হাট। গবাদিপশু কেনার পর ঈদের আগে পর্যন্ত পশুর খাবারের চাহিদা মেটাতে এই হাট থেকে ঘাস, খড় ও লতাপাতা কিনছেন ক্রেতারা। হাওর এলাকা থেকে সংগ্রহ করা এসব ঘাস বিক্রিতে মৌসুমি ব্যবসায়ীরা বেশ লাভবান হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, শহরের উকিলপাড়া পয়েন্ট সংলগ্ন সড়কে হাওর থেকে আনা ঘাস ও খড় সাজিয়ে বসেছেন কৃষকরা। মৌসুমি ব্যবসায়ীরা পাইকারি দরে এসব কিনে আঁটিভেদে দ্বিগুণ দামে বিক্রি করছেন। চিনাউড়া, পলাশ, বালাকান্দা ও বিশ্বম্ভরপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা এসব ঘাসের চাহিদা প্রতিদিন বাড়ছে। ব্যবসায়ীদের ভাষ্যমতে, কোরবানির ঈদকে সামনে রেখে কয়েকদিন ঘাস বিক্রি করে তারা বেশ ভালো মুনাফা অর্জন করছেন, যা তাদের মৌসুমী আয়ের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 

























