ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আজিমপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

রাজধানীর লালবাগের আজিমপুর সরকারি কলোনিতে একটি পুকুরে ডুবে জাহেন (১৫) নামে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেল পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জাহেনের বন্ধু মাহি জানান, তারা আজ বিকেলে আজিমপুর সরকারি কলোনি পুকুরে গোসল করতে নেমেছিল। এ সময় অসাবধানতাবশত জাহেন পানির নিচে তলিয়ে যায়।

পরে সেখানকার সিকিউরিটি ইনচার্জ আব্দুল কুদ্দুস তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জাহেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আজিমপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬