ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদুল আজহাকে ঘিরে কমলাপুর পশুর হাটে উপচেপড়া ভিড়, মাঝারি গরুর চাহিদা তুঙ্গে

ঈদুল আজহা সমাগত হওয়ায় রাজধানীর অন্যতম প্রধান পশুর হাট, কমলাপুর বালুর মাঠে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো বেড়েছে। ঈদের আর বেশি দিন বাকি না থাকায়, সোমবার সকাল থেকেই হাটে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। কেবল ভিড়ই নয়, বিক্রিও জমে উঠেছে বেশ। তবে, ক্রেতাদের বেশিরভাগেরই আগ্রহ মাঝারি ও ছোট আকারের গরুর প্রতি।

হাট ঘুরে দেখা গেছে, তিন থেকে পাঁচ মণ ওজনের গরুর সামনে ক্রেতাদের জটলা বেশি। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই গরু দেখতে আসছেন, কেউ দাম যাচাই করছেন, আবার কেউ পছন্দের গরু কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। তবে, বড় আকারের গরুর বাজার এখনো সেভাবে জমেনি।

ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা আগের চেয়ে বেশি দাম চাইছেন। অন্যদিকে, বিক্রেতাদের বক্তব্য হলো, এ বছর গো-খাদ্য, ওষুধ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গরুর দামও বেড়েছে।

বিভিন্ন জেলা থেকে কমলাপুর হাটে আসা ব্যবসায়ীরা বলছেন, মাঝারি আকারের গরুর বিক্রি তুলনামূলকভাবে ভালো হলেও, বড় গরুর ক্রেতারা এখনও দরদাম করছেন এবং অপেক্ষায় আছেন।

মানিকনগর থেকে কমলাপুর হাটে গরু কিনতে আসা শাহজাহান মিয়া জানান, তিনি মাঝারি আকারের গরু খুঁজছেন। তিনি বলেন, “মধ্যবিত্ত পরিবারগুলো মাঝারি আকারের গরু বেশি কেনে, আবার অনেকে মিলে ভাগেও গরু কেনেন। তাই এই সাইজের গরুর চাহিদা বেশি। কিন্তু, দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। একটি গরু দেখলাম, তার দাম এক লাখ ৮০ হাজার টাকা চাইছে, অথচ গত বছর এমন গরু এক লাখ ২০ থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যেত। এখন কয়েকটি হাট ঘুরে দেখব, তারপর সিদ্ধান্ত নেব।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদুল আজহাকে ঘিরে কমলাপুর পশুর হাটে উপচেপড়া ভিড়, মাঝারি গরুর চাহিদা তুঙ্গে

আপডেট সময় : ০৭:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬