ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দিয়াবাড়িতে সড়ক দখলকারী পশুর হাট উচ্ছেদ, ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

রাজধানীর দিয়াবাড়িতে নির্ধারিত স্থান ছেড়ে মূল সড়ক দখল করে গড়ে তোলা কোরবানির পশুর হাট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (২৫ মে) ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান হাট পরিদর্শনে গিয়ে এই অনিয়ম দেখতে পান এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাটের ইজারাদারকে সতর্ক করা হয়েছে।

উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে সড়কের উপর ডাইভারশন দিয়ে পশু বেঁধে রাখায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ডিএনসিসি প্রশাসক ক্ষোভ প্রকাশ করেন এবং দায়িত্বরতদের সহায়তায় সড়ক থেকে পশু সরিয়ে যানচলাচলের জন্য উন্মুক্ত করেন।

ঘটনা সংশ্লিষ্ট হাটের ইজারাদারকে ডেকে এনে ভবিষ্যতে সড়কে পশুর হাট বসানো থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়। অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করার বিষয়েও সতর্ক করা হয়।

এর আগে সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক অতিরিক্ত হাসিল আদায় না করার নির্দেশ দেন এবং হাটের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে ৩০০ ফিট, বেরাইদ ও স্বদেশ প্রপার্টিজ এলাকার অস্থায়ী পশুর হাটও পরিদর্শন করেন তিনি। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে যানজট ও ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দিয়াবাড়িতে সড়ক দখলকারী পশুর হাট উচ্ছেদ, ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

আপডেট সময় : ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬