ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলে তিন আরোহী, বাবা-মেয়ের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা এবং রংপুরের মাহিগঞ্জে বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তা আনিছুর রহমান (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে পুষ্পা আক্তার। দুর্ঘটনায় আনিছুরের স্ত্রী আয়েশা খাতুন (২৫) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনিছুর রহমান ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে তাদের গ্রামের বাড়ি পাবনা যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে শাজাহানপুরের বনানী এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ে পুষ্পা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত হন স্ত্রী আয়েশা খাতুন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আনিছুর রহমান ও তার মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত আয়েশা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেন এবং আহত নারীকে হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বগুড়ায় সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলে তিন আরোহী, বাবা-মেয়ের মৃত্যু

আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬