ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ভারতে বাইকের ধাক্কাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা, অপর ছেলে গুরুতর আহত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি বাইকের সামান্য ধাক্কাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে প্রকাশ্য সড়কে এক বাবা ও তার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপর ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার গভীর রাতে নওবস্তা থানা এলাকার যশোদা নগর বাইপাসের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি অ্যাপাচি বাইকে থাকা তিন আরোহীর সঙ্গে অন্য একটি বাইকের ধাক্কা লাগলে উভয় পক্ষের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা প্রথমে হেলমেট, লাথি ও কিল-ঘুষি মেরে ওই বাবা ও তার দুই ছেলেকে মারধর শুরু করে। এরপর তারা হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রকাশ্য সড়কের মাঝখানেই ছুরি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে তিনজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীরা তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। তবে একপর্যায়ে উত্তেজিত জনতা ধাওয়া করে একজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারলেও বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও তার এক ছেলেকে মৃত ঘোষণা করেন। অপর ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

নিহতদের মধ্যে শিবম (কয়লা নগর) নামে একজনের পরিচয় জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করা গেছে এবং তাদের মধ্যে একজন অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মে কাজ করেন এবং বাকি দুজন বেকার। পলাতক আসামিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে এবং ঘটনার তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস ও তটিনীর কান্না

ভারতে বাইকের ধাক্কাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা, অপর ছেলে গুরুতর আহত

আপডেট সময় : ০১:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬