ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নওগাঁয় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে চালকসহ ২ জনের প্রাণহানি

নওগাঁয় একটি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশা চালক আবু হাসান (৪৬) জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং যাত্রী তরিকুল ইসলাম (৪৫) ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ড্রাম ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

দুর্ঘটনার পর ট্রাকটি চালকসহ পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নওগাঁয় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে চালকসহ ২ জনের প্রাণহানি

আপডেট সময় : ০১:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬