গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট ৩৭টি শিশুর মৃত্যু হলো।
হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানিয়েছেন, ময়মনসিংহ সদরের মির্জাপুর গ্রাম থেকে আসা ১১ মাস বয়সী একটি শিশু গত ১৩ মে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ মে) বিকেলে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হামের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত ছিল।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং বর্তমানে ৭৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























