ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ঈদের ছুটিতে এটিএম বুথে নগদ টাকার সংকট, গ্রাহকদের উদ্বেগ

ঈদ এলেই দেশের ব্যাংকিং খাতে একটি পুরোনো সংকট নতুন করে সামনে আসে—এটিএম বুথে নগদ টাকার ঘাটতি। প্রতি বছরই দীর্ঘ ছুটির সময় দেশের বিভিন্ন এলাকায় এটিএম বুথে টাকা না থাকা, কারিগরি ত্রুটি কিংবা সেবা বন্ধ থাকার অভিযোগ ওঠে। তবে এবার পরিস্থিতি যেন আরও উদ্বেগজনক। ঈদের ছুটি শুরুর আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে এখন বড় প্রশ্ন—ব্যাংক খোলা থাকা অবস্থাতেই যদি টাকা পাওয়া না যায়, তাহলে টানা সাত দিনের ঈদের ছুটিতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে। যদিও সীমিত আকারে কিছু শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে, তবে সাধারণ গ্রাহকদের বড় অংশ নগদ লেনদেনের জন্য নির্ভর করছেন এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার ওপর। কিন্তু ঈদের আগের শেষ কর্মদিবসেই রাজধানীর বিভিন্ন এলাকায় যে চিত্র দেখা গেছে, তা গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রবিবার (২৪ মে) সকাল থেকেই রাজধানীর রামপুরা, মতিঝিল, মগবাজার, শাহবাগ, মিরপুরসহ বিভিন্ন এলাকায় এটিএম বুথে বাড়তি ভিড় দেখা যায়। কোথাও টাকা শেষ, কোথাও ‘আউট অব সার্ভিস’, আবার কোথাও টাকা থাকলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে গ্রাহকদের। অনেকেই এক বুথ থেকে আরেক বুথে ঘুরেও টাকা পাননি।

রামপুরা এলাকায় একটি এটিএম বুথে টাকা তুলতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন বেসরকারি চাকরিজীবী রহমান মাসুম। কিন্তু অপেক্ষার একপর্যায়ে জানতে পারেন বুথে আর টাকা নেই। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে তাকে।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান মতিঝিলে টাকা তুলতে আসা গ্রাহক শামছুর রহমান। তিনি বলেন, প্রথমে ট্রাস্ট ব্যাংকের বুথে গিয়ে দেখেন টাকা নেই। পরে পাশের ডাচ-বাংলা ব্যাংকের বুথেও একই অবস্থা। শেষ পর্যন্ত ব্যাংকের প্রধান শাখায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পর টাকা তুলতে সক্ষম হন।

শুধু এটিএম বুথ নয়, কিছু ব্যাংক শাখাতেও নগদ অর্থের ঘাটতির অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মগবাজারে উত্তরা ব্যাংকের একটি শাখায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর এক গ্রাহককে জানানো হয়, আপাতত টাকা নেই। প্রয়োজনে অন্য শাখা থেকে টাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। মৌসুমি ইসলাম নামে এক গ্রাহক জানান, তিনি একটি এটিএম বুথ থেকে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর অন্য বুথে গিয়েও একই সমস্যার সম্মুখীন হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

ঈদের ছুটিতে এটিএম বুথে নগদ টাকার সংকট, গ্রাহকদের উদ্বেগ

আপডেট সময় : ০৯:০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬