ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি আজ শেষ, ৪ জুনের টিকিট মিলবে

ঈদুল আজহার পর ঢাকায় ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি আজ শেষ হচ্ছে। সোমবার (২৫ মে) আগামী ৪ জুনের যাত্রার টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে। আগের মতো এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে নির্ধারিত সূচি অনুযায়ী, ২১ মে বিক্রি হয়েছে ৩১ মে’র টিকিট। এরপর ২২ মে ১ জুনের এবং ২৩ মে ২ জুনের যাত্রার টিকিট বিক্রি করা হয়।

আজ বিক্রি হবে ৪ জুনের টিকিট। এর মধ্য দিয়ে অগ্রিম ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম শেষ হবে।

রেলওয়ে জানিয়েছে, বিশেষ ব্যবস্থায় কেনা এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট সংগ্রহ করলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার ও নৈতিক সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ধর্ম সচিবের

ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি আজ শেষ, ৪ জুনের টিকিট মিলবে

আপডেট সময় : ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬