পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
রবিবার (২৪ মে) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনে এই আত্মঘাতী হামলা ছিল অত্যন্ত বর্বরোচিত ও নিন্দনীয়। তিনি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, সন্ত্রাসীরা প্রায়শই পাকিস্তানি নাগরিকদের ওপর হামলা চালিয়ে প্রাণহানি ঘটাচ্ছে, যা দেশটির স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ। জামায়াতে ইসলামী নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে।
রিপোর্টারের নাম 






















