ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

তামাকপণ্যে কর বৃদ্ধির দাবিতে সোচ্চার ২৬ সাংসদ, অর্থমন্ত্রীর কাছে ডিও লেটার

জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটসহ সকল তামাকপণ্যের উপর কার্যকর কর ও মূল্য বৃদ্ধির সুপারিশ করে ২৬ জন সংসদ সদস্য অর্থমন্ত্রীকে আধা-সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন।

রবিবার (২৪ মে) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্যরা তাদের পক্ষে এই ডিও লেটার হস্তান্তর করেন। এতে তারা সিগারেটের ক্ষেত্রে নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকার মূল্য ১০০ টাকা, উচ্চ স্তরের মূল্য ১৪০ টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করেন। পাশাপাশি প্রতি ১০ শলাকার প্যাকেটে চার টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও, ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির খুচরা মূল্য ৩০ টাকা, প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৬০ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

ডিও লেটারে সংসদ সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়িত হলে কেবল সিগারেট খাত থেকেই প্রায় ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হতে পারে। একই সঙ্গে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় তিন লাখ ৭২ হাজার তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। এর ফলে একদিকে যেমন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, তেমনই জনস্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও জোরদার হবে, যা সরকার ও জনগণ উভয়ের জন্যই লাভজনক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

তামাকপণ্যে কর বৃদ্ধির দাবিতে সোচ্চার ২৬ সাংসদ, অর্থমন্ত্রীর কাছে ডিও লেটার

আপডেট সময় : ১১:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬