ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

মাদারীপুরে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু: শোকের মাতম এলাকায়

ফরিদপুরে চিকিৎসক দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের এক পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার বিকেলে মরদেহগুলো নিজ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহতদের স্বজনরা জানান, পরিবারের সদস্য আলমগীর হোসেন মোল্লা স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের চার সদস্য তাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর যাচ্ছিলেন। পথে নগরকান্দার শংকরপাশা এলাকায় ঢাকাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পরিবারের চার সদস্য এবং অ্যাম্বুলেন্স চালক প্রাণ হারান।

নিহতরা হলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা, তার স্ত্রী বেলী বেগম, ছোট ভাই আলমগীর হোসেন মোল্লা, তার স্ত্রী খুরশিদা বেগম এবং অ্যাম্বুলেন্স চালক কাউসার মাতুব্বর। এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। সুস্থ হওয়ার আশায় বাড়ি থেকে বের হওয়া মানুষগুলো এভাবে লাশ হয়ে ফেরায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মাদারীপুরে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু: শোকের মাতম এলাকায়

আপডেট সময় : ১০:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬