কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩টি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচল করেছে। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর নিরাপত্তা ও অনুমোদনের ভিত্তিতে জাহাজগুলো এই জলসীমা অতিক্রম করে। গত মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে মোট ১১৭টি জাহাজ এই পথ ব্যবহার করেছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালিতে তারা কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজগুলোর ক্ষেত্রে এই বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান স্পষ্ট করেছে যে, এই জলপথ দিয়ে যাতায়াতের ক্ষেত্রে তাদের বাহিনীর সাথে সমন্বয় করা বাধ্যতামূলক।
রিপোর্টারের নাম 
























