ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ভাই সেজে বিয়ে, বাসর ঘরেই ফাঁস হলো স্বামীর আসল পরিচয়

ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রে এক অভিনব ও চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে। বিয়ের পিঁড়িতে কনের ‘ভাই’ হিসেবে উপস্থিত থাকা এক ব্যক্তিই আসলে কনের প্রকৃত স্বামী। এই প্রতারণার শিকার হওয়া রতন শর্মা নামের এক যুবক বর্তমানে বিচার চেয়ে আইনের আশ্রয় নিয়েছেন।

ভুক্তভোগী রতন শর্মা জবলপুরের একটি হাসপাতালের কর্মী। পরিবারের সম্মতিতে দীক্ষা মুদগাল নামের এক নারীর সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিয়ের সময় অজয় চৌহান নামের এক ব্যক্তি দীক্ষার ‘ভাই’ পরিচয় দিয়ে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিয়ের পর রতনের পরিবারের সন্দেহ হয়, কারণ কনে সবসময় মোবাইল ফোনে ব্যস্ত থাকতেন। এক পর্যায়ে রতন স্ত্রীর ফোনের চ্যাট হিস্ট্রি চেক করে জানতে পারেন, যাকে ভাই ভেবেছিলেন, তিনি আসলে দীক্ষার স্বামী এবং তারা দীর্ঘদিন ধরেই সংসার করছেন।

ভুক্তভোগীর অভিযোগ, মোটা অঙ্কের টাকা ও গহনা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই ভুয়া বিয়ের আয়োজন করা হয়েছিল। এই ঘটনায় রতন শর্মা বাদী হয়ে কনে, তার আসল স্বামী অজয় চৌহানসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুর ও টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকায় কাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ভাই সেজে বিয়ে, বাসর ঘরেই ফাঁস হলো স্বামীর আসল পরিচয়

আপডেট সময় : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬