ইউক্রেনের রাজধানী কিয়েভে সম্প্রতি রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলায় রাশিয়া তাদের অত্যাধুনিক মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। চার বছর ধরে চলা যুদ্ধে এই মারণাস্ত্রের ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
‘ওরেশনিক’ বা ‘হেজেল গাছ’ নামের এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১০ গুণের বেশি গতিতে ছুটতে সক্ষম। এর সবচেয়ে ভয়াবহ দিক হলো, এটি মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করতে পারে, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। প্রায় ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। রুশ কর্তৃপক্ষের দাবি, এটি প্রতিরোধ করা প্রায় অসম্ভব এবং এর ধ্বংসক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমতুল্য।
রিপোর্টারের নাম 
























