ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে নিজ দোকানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন তার নিজস্ব প্রতিষ্ঠানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই এলাকার টাইলস ও হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।

স্বজনদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ফেরার কথা থাকলেও রাতে তাকে না পেয়ে স্বজনরা প্রতিষ্ঠানে গিয়ে শাটার খোলা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং অপরাধ তদন্ত বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে। প্রাথমিক তদন্তে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সময় বিদ্যুৎ না থাকায় এবং আশেপাশের দোকান বন্ধ থাকায় অপরাধীরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬