ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

রাশিয়ায় যুদ্ধে আটকা পড়া ৩০ বাংলাদেশিকে ফেরানোর আকুতি স্বজনদের

নির্মাণশ্রমিক হিসেবে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ৩০ বাংলাদেশিকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। রবিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলো তাদের স্বজনদের সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

স্বজনদের অভিযোগ, একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধ ভিসা ও বিএমইটি ছাড়পত্র নিয়েই তারা রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের কাজের পরিবর্তে যুদ্ধের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের সন্তানদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬ বিশ্বকাপেই ইতি টানবেন রোনালদো, ফুটবল বিশ্বে এক সোনালী অধ্যায়ের অবসান

রাশিয়ায় যুদ্ধে আটকা পড়া ৩০ বাংলাদেশিকে ফেরানোর আকুতি স্বজনদের

আপডেট সময় : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬