ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাংড়া কালিমন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় স্কুলছাত্র এবং বন্ধু ছিল।

নিহতরা হলো তাকবির মিয়া, মো. লিমন ও মো. সায়মন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাকবিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে লিমনের মৃত্যু হয় এবং ঢাকায় নেওয়ার পথে সায়মন মারা যায়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাংড়া কালিমন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থানীয় স্কুলছাত্র এবং বন্ধু ছিল।

আপডেট সময় : ০৪:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬