ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

মাদারীপুরে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

ফরিদপুরে চিকিৎসক দেখাতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন। ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা, তার স্ত্রী মাজেদা বেগম, জাহাঙ্গীর মোল্লার ভাই আলমগীর হোসেন মোল্লা ও তার স্ত্রী খুরশিদ বেগম। এছাড়া নিহত অপরজন অ্যাম্বুলেন্সের চালক কাওসার মাতুব্বর। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মাদারীপুরে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

আপডেট সময় : ০৩:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬